ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

দামুড়হুদায় প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন করলেন ইউএনও রোকসানা মিতা

#

নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি, ২০২৩,  12:12 PM

news image

চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। আজ শনিবার সকাল ১০টার সময় দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।  উপজেলা প্রাণী সম্পদ অফিসার তাসলিমা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বর্তমান সরকার প্রাণী সম্পদ বিভাগকে বাংলাদেশে খুবই শক্ত অবস্থানে দাঁড় করিয়েছেন। সরকার এই বিভাগকে অনেক সাহায্য সহযোগিতা করছেন।  আত্মকর্মসংস্থান হিসাবে প্রাণী সম্পদ এখন বাংলাদেশে খুবই গুরুত্ব বহন করে। আমিষ ও প্রোটিনের চাহিদা পূরণে  অপরিহার্য ভূমিকা পালন করে প্রাণী সম্পদ বিভাগ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার তসলিমা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমবায় অফিসার হারুন অর রসিদ। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির