ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

দায়িত্ব পালন কঠিন হয়ে পড়ছে- অসীম কুমার তালুকদার

#

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট, ২০২২,  12:41 PM

news image

যতই দিন যাচ্ছে দায়িত্ব পালন করা যেন কঠিন হয়ে পড়ছে ৯ আগষ্ট /২২ ধুমকেতু ট্রেনে টিকিট চেকিং শেষে মন্তব্য করেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল রাজশাহী জিএম অসীম কুমার তালুকদার। তিনি তার ফেসবুক পেজে লেখেন মানুষ কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। আজকের (০৯/০৮/২০২২) ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে নির্বিকার ভাবে এসিতে বসে আছেন এক ভদ্রলোক। সুন্দর পোশাকে এত মার্জিত ও ভদ্র দেখতে টিকেট দেখতে চাওয়াটা ঠিক হবে কিনা ভাবছি। সাহস করে টিকেট টা দেখতে চাইলাম। নির্লিপ্ত ভঙ্গিতে জবাব টিকেট কেটে নেবেন। গেইটে দৈবচয়ন পদ্ধতিতে যাত্রীর টিকেট দেখছিলাম। চুলে খোঁপা বাঁধা এক পুরুষের টিকেট টা চাইলাম, তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন, কারো টা না চেয়ে তার টিকেট দেখতে চাইলাম কেন, তাকে কি চোরের মত লাগে? কোন জবাব নেই। নন-এসির এক যাত্রীকে এসি থেকে নেমে যেতে অনুরোধ করলাম। তিনি তাতে অপমানিত বোধ করলেন, মনে হয় বিরাট অন্যায় করে ফেলেছি। তিনি রাজনৈতিক পরিচয় দিয়ে চাপ সৃষ্টির ব্যর্থ চেস্টা করলেন। দায়িত্ব পালন দিন দিন কঠিন হয়ে পড়ছে। আমি আপনাদের দোয়া চাই।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির