ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

দিল্লিতে হাসিনা-মোদি বৈঠক ৬ সেপ্টেম্বর

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০২২,  11:30 AM

news image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হতে যাচ্ছে আগামী ৬ সেপ্টেম্বর। দিল্লিতে দুই শীর্ষ নেতার বৈঠকের প্রস্তুতি নেয়া হয়েছে। কূটনৈতিক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৪ অথবা ৫ সেপ্টেম্বর দিল্লি যাবেন আর ৬ সেপ্টেম্বর দুই শীর্ষ নেতার বৈঠকের প্রস্তুতি নেয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে ওই দিনই তারা দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে গত বছরের ২৫ মার্চ ঢাকায় এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সেই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানান। এরপর গত বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকা সফর করেন। এক বছরের মধ্যেই ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঢাকা সফর করেছেন। ফিরতি সফর হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি যাবেন।

গত ১৯ জুন দিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে সফরের বিষয়টি চূড়ান্ত হয়। এর আগে ২০ জুন দিল্লি থেকে ফিরে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এই সফর নিয়ে কাজ করব।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের ৩ অক্টোবর দিল্লি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির