ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

দুই বছর পর ফের হজযাত্রীদের পদচারণায় মুখরিত মক্কা

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই, ২০২২,  12:15 PM

news image

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে আরোপ করা বিধিনিষেধ শিথিলের করায় দুই বছর পর ফের পবিত্র নগরী মক্কা হজযাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। শুক্রবার সাদা পোশাক পরে, রোদ থেকে বাঁচতে হাতে ছাতা নিয়ে কয়েক হাজার মানুষ কাবা প্রদক্ষিণ করেন। এর মাধ্যমে হজের প্রথম আনুষ্ঠানিকতা শুরু করেন তারা।  

করোনার কারণে আরোপ করা বিধিনিষেধের কারণে গত দুই বছর নির্দিষ্ট পরিমাণ মানুষ হজ করার সুযোগ পেয়েছিলেন। তাও শুধুমাত্র সৌদি আরবের জনগণ এ সুযোগ পেয়েছিলেন।  এবার প্রায় প্রায় ১০ লাখ মুসলিম পবিত্র হজ পালন করবেন। 

দুই বছর করোনার কারণে কোনো বিদেশি নাগরিককে হজ পালন করার সুযোগ দিতে পারেনি সৌদি আরব।
কিন্তু এবারই বিদেশিদের পবিত্র নগরী দেখার সুযোগ ও হজ করার সুযোগ দিয়েছে সৌদি সরকার। তবে সৌদি আরব জানিয়েছে, এবার শুধুমাত্র ১০ লাখ মানুষ হজ পালন করতে পারবেন, সাধারণ সময়ের তুলনায় যা অর্ধেকেরও কম। 

তাছাড়া ১৮-৬৫ বছর বয়সী সুস্থ ব্যক্তিরাই শুধু হজ পালন করার অনুমতি পেয়েছেন এবার, যাদের সবাই করোনার ভ্যাকসিন নিয়েছেন। 

কোনো ঝামেলা ছাড়াই হজের মৌসুম শেষ করার উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এ কারণে নিরাপত্তা বাহিনীর  বিপুলসংখ্যক সদস্যকে মোতায়েন করা হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির