ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

দুই হাজার বাংলাদেশি শ্রমিক নিতে প্রস্তুত মালয়েশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ জুলাই, ২০২২,  1:57 PM

news image

দুই হাজারের বেশি বাংলাদেশি শ্রমিকের জন্য খুলছে মালয়েশিয়ার দুয়ার। সুনির্দিষ্ট যাচাই প্রক্রিয়া অনুসরণ করে এ শ্রমিকদের মালয়েশিয়ায় কাজের সুযোগ মিলবে। এক বিবৃতিতে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় বলেছে, কারিগরি যেসব জটিলতায় মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ বিলম্বিত হচ্ছিল, সেসব জটিলতা নিরসন করা হয়েছে। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

এতে আরো বলা হয়েছে, আগ্রহী নিয়োগকর্তাদের মধ্যে যারা কর পরিশোধ করেছে এবং বাংলাদেশি শ্রমিক নিয়োগ করতে ইচ্ছুক, ওয়ার্ক ভিসা ডকুমেন্টেশন, কর্মসংস্থান নিশ্চিতকরণের আবেদনের জন্য বাংলাদেশি হাইকমিশনের তারা আবেদনপত্র পাঠাতে পারে।   

নিরাপত্তা ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে উত্তীর্ণ হওয়ার পরই কেবলমাত্র বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এক্ষেত্রে ন্যূনতম যে চাহিদা নির্ধারণ করবে, এ বিষয়গুলো তার সঙ্গে সম্পর্কিত।  

বাংলাদেশি শ্রমিক নিয়োগের প্রক্রিয়ার সাথে বাংলাদেশি ২৫টি এজেন্সি জড়িত। এরমধ্যে ১৫টির ভেরিফিকেশন সম্পন্ন করেছে বাংলাদেশি হাইকমিশন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাকি ১০টির ভেরিফিকেশন শেষ হবে বলে আশা করছে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির