ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

দূষিত বাতাসের শহরের তালিকায় আজ এক নম্বরে ঢাকা

#

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২৫,  12:34 PM

news image

বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় আজ এক নম্বরে রয়েছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে  ১৭৬ স্কোর নিয়ে বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

রোববার (২০ এপ্রিল) সকাল ৯টা ২২ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ার-এ এসব তথ্য পাওয়া গেছে।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের দুই শহর করাচি (১৬৮) ও লাহোর (১৫৯)। এখানকার বাতাসের মানও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

এছাড়াও দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু (১৫৮) ও চীনের বেইজিং (১৫৫)।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির