ঢাকা ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ওয়াশিংটন পোস্টে ব্যাপক ছাঁটাই, চাকরি হারিয়েছেন ৩০০ সাংবাদিক ভারত ম্যাচ বয়কট : পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ শ্রীলঙ্কার সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও ৯ম পে-স্কেলের গেজেট দাবিতে যমুনা ঘেরাও সরকারি কর্মচারীদের পে স্কেল গেজেট দিতে বাধা নেই—তবু কেন ভয়- মনিরুজ্জামান মনির চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা ক্ষমা ও মুক্তির মহিমান্বিত রাত শবে বরাত শবে বরাতে পুরান ঢাকায় বাহারি হালুয়া-রুটির পসরা, নেই আগের মতো আমেজ র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি

দেশে ফিরেছেন ৩৩৬২৭ জন হাজি, ৯৬ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১০ জুলাই, ২০২৩,  11:23 AM

news image

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন হাজিরা। গত ২ জুলাই থেকে শুরু হওয়া ফিরতি ৮৮টি হজ ফ্লাইটে (সবশেষ তথ্য) দেশে ফিরেছেন ৩৩ হাজার ৬২৭ জন হাজি।

এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯৬ জন হাজি মারা যাওয়ার খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে সর্বশেষ রোববার (৯ জুলাই) মারা গেছেন ৫ জন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

তথ্যমতে, তিন এয়ারলাইন্সের মোট ৮৮টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৩৩টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩৬টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ১৯টি।

অন্যদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯৬ জন হাজি মারা গেছেন। এদের মধ্যে ৭২ জন পুরুষ ও ২৪ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ৮০ জন, মদিনায় ৫, জেদ্দা ১, মিনায় ৭, আরাফায় ২ এবং মুজদালিফায় ১ জন।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে যান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির