ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা আরও কমলো সোনার দাম সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ-নদীর পানি ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

দেড় মাস বন্ধের পর প্রাথমিকে সশরীরে ক্লাস শুরু

#

নিজস্ব প্রতিবেদক

০২ মার্চ, ২০২২,  11:47 AM

news image

দ্বিতীয় দফায় প্রায় ছয় সপ্তাহ বন্ধ থাকার পর বুধবার (২ মার্চ) থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস শুরু হলো। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সপ্তাহে ছয় দিনই ক্লাস হবে। তবে ক্লাস দুই শিফটে নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার অধিদপ্তরের (ডিজি) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, করোনা সংক্রমণ কমে যাওয়ায় এখন প্রাথমিকের শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে। শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারে, সেজন্য দুটি শিফটে ক্লাস চলবে।

তবে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরা এখনই হচ্ছে না জানিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি বলেন, করোনা পরিস্থিতি দুই সপ্তাহ পর্যবেক্ষণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির