ঢাকা ০৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার হরমুজ প্রণালী নিয়ে কড়া বার্তা ইরানের রেভোল্যুশনারি গার্ডের বাহরাইনে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা অপ-সাংবাদিকতার বিরুদ্ধে পোষ্য সোসাইটির প্রাতিষ্ঠানিক প্রতিবাদ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয় : এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন কি না সিদ্ধান্ত সংসদে চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

দ্বিতীয় দিনের মতো মিরপুরে অনুশীলনে সাকিব

#

স্পোর্টস ডেস্ক

২৬ অক্টোবর, ২০২৩,  1:28 PM

news image

সেমিফাইনালে চোখ রেখে বিশ্বকাপ মিশন শুরু করা বাংলাদেশ পাঁচ ম্যাচের চারটিতে হেরেছে। শেষ চার ম্যাচে পরাজিত হওয়ায় সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে। 

বিশ্বকাপে দল হয়ে বাংলাদেশ ভালো করতে পারছে না। আইপিএলের সুবাদে ভারতের চেনা উইকেট-কন্ডিশনে অধিনায়ক সাকিব আল হাসানও ভালো ক্রিকেট দেখাতে পারছেন না। তাই মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলে ঢাকা ফিরে এসেছেন তিনি।

টাইগার অধিনায়কের এভাবে দেশে ফেরা নিয়ে হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। বাংলাদেশ অধিনায়ক বিশ্বকাপ ভেন্যু থেকে দেশে ফিরতে পারেন– সে ভাবনা কারও মাথায় ছিল না। ফলে ভারতে বিশ্বকাপ কাভার করতে আসা সাংবাদিকদের অনেকটা সময় অন্ধকারে থাকতে হয়েছে। যদিও সাকিবের ঢাকা ফেরাটা ক্রিকেটীয় কারণে। তার সাবেক গুরু নাজমুল আবেদীন ফাহিমের কাছ থেকে ব্যাটিংয়ের ত্রুটিগুলো ঠিক করে নিতে। বাংলাদেশ অধিনায়কের দেশে ফেরা নিয়ে আইসিসির আইনগত কোনো বিধিনিষেধ নেই। সংস্থাটির মিডিয়া ম্যানেজার ক্যালাম ডেভিস জানান, ম্যাচের আগের দিন দলে ফিরলে খেলতে পারবেন সাকিব।

বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মত মিরপুর শেরে বাংলার ইনডোরে সাকিব। সেখানেই আজ আবার অনুশীলনে নেমেছেন সাকিব আল হাসান। সকাল ৯টায় সাকিব মিরপুরের ইনডোরে প্রবেশ করেন। সেখানে তার ছোট বেলার কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে অনুশীলন শুরু করেছেন বাংলাদেশ দলের এই অধিনায়ক। গতকাল বুধবার শুধু ব্যাটিং নিয়েই কাজ করেছেন।

চলমান বিশ্বকাপে চার ম্যাচে ১৪ গড়ে সাকিবের রান মাত্র ৫৬, সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। বল হাতে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেয়া ৩০ রানে ৩ উইকেট তার সেরা পারফরম্যান্স। চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলেননি বাংলাদেশ কাপ্তান।

এদিকে বাংলাদেশ দল মুম্বাই থেকে গতকাল বিকেলে কলকাতা পৌঁছায়। বিশ্বকাপে আসার পর থেকে এতদিন বিশ্রাম নীতিতে চলা বাংলাদেশ আজই অনুশীলনে নামছে ইডেন গার্ডেন্সে। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কৃত্রিম আলোয় প্র্যাকটিস করবেন লিটনরা। পরের দিন ২৭ অক্টোবর দুপুরে হবে অনুশীলন। ২৮ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ইডেন গার্ডেন্সে দিবারাত্রির ম্যাচ। কলকাতার ঐতিহাসিক এ ভেন্যুতে অনুষ্ঠেয় ডাচদের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য মর্যাদার লড়াই। যে কোনো মূল্যে জিততে চাইবে দল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির