ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

ধ্বংসস্তূপের নিচ থেকে দুইদিন পর জীবিত শিশু উদ্ধার

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ নভেম্বর, ২০২২,  11:52 AM

news image

এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার জাভায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার দুইদিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে পাঁচ বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর সিএনএনের।

সোমবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে আঘাত হানা ৫.৬ মাত্রাভূমিকম্পে দেশটিতে এখন পর্যন্ত ২৭১ জন নিহত হয়েছেন। এখনো অনেকে নিখোঁজ আছেন। নিখোঁজদের ফিরে পাবার আশা যখন তাদের পরিবারের সদস্যরা ছেড়ে দিচ্ছিলেন ঠিক তখনই পাঁচ বছরের শিশুকে জীবিত উদ্ধারের খবর পাওয়া গেল।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে, উদ্ধারকৃত ওই শিশুর নাম আজকা মাওলানা মালিক। তাকে সিয়ানজুরের নাগরাক গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে উদ্ধারের সময় ধারণ করা একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শিশুটিকে তার দাদীর নিথর দেহের পাশ থেকে উদ্ধার করা হয়। এর আগে তার বাবা-মায়ের মরদেহও ধ্বংসস্তূপের নিচ থেকে  বের করা হয়েছিল।

আজকা মাওলানা মালিককে যখন উদ্ধার করা হয় তখন সে শান্ত ছিল। সালমান আফসারি নামে তার এক আত্মীয় জানিয়েছেন,তার মা মারা গেছেন। এখন সে তার মাকে বার বার খুঁজছে, বাড়িতে ফিরতে চাচ্ছে।ডাক্তাররা জানিয়েছেন, দুইদিন ধরে কোনো কিছু না খাওয়ায় শিশুটি দুর্বল হয়ে পড়েছে। কিন্তু তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। বর্তমানে একটি অস্থায়ী হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে বড় ভূমিকম্পের পর এখন বার বার ছোট ছোট ভূমিকম্পে কেঁপে ওঠছে ইন্দোনেশিয়া। এছাড়া দেশটিতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। যার কারণে ভূমিধসের ঘটনা ঘটছে। এতে করে কিছু অঞ্চলে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না।

সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির