ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

নতুন কোনো ইটভাটার অনুমোদন হচ্ছে না : পরিবেশ উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২৪,  1:35 PM

news image

বায়ুদূষণ রোধে নতুন কোনো ইটভাটার অনুমোদন দেওয়া হচ্ছে না বলে নিশ্চিত করেন সৈয়দা রিজওয়ানা হাসান। পূর্বে একই জায়গায় অসংখ্য ইটভাটার অনুমোদন কীভাবে দেওয়া হয়েছে, সে বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বায়ুদূষণ রোধে নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়নে এবার গুরুত্ব দিতে হবে। এ নিয়ে অধিদপ্তরের স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এদিন পরিবেশ অধিদপ্তরের নিজস্ব সক্ষমতা বাড়ানোর প্রতিও জোর দেন পরিবেশ উপদেষ্টা।

এ সময় বিশ্বব্যাংকের পরিবেশ ব্যবস্থাপক ক্রিস্টান পিটার জানান, ২০৩০ সালের মধ্যে বায়ুদূষণ রোধের টার্গেট পূরণ করতে হলে এখন থেকে কাজ করতে হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির