ঢাকা ০৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার হরমুজ প্রণালী নিয়ে কড়া বার্তা ইরানের রেভোল্যুশনারি গার্ডের বাহরাইনে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা অপ-সাংবাদিকতার বিরুদ্ধে পোষ্য সোসাইটির প্রাতিষ্ঠানিক প্রতিবাদ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয় : এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন কি না সিদ্ধান্ত সংসদে চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

নতুন ঠিকানায় থিতু হলেন ডোনাল্ড

#

স্পোর্টস ডেস্ক

২৫ নভেম্বর, ২০২৩,  11:53 AM

news image

গুঞ্জন ছিল বাংলাদেশের দায়িত্ব ছেড়ে এশিয়ান দেশ শ্রীলঙ্কায় পা রাখবেন অ্যালান ডোনাল্ড। তবে দক্ষিণ আফ্রিকান এই পেস কিংবদন্তি জানিয়েছিলেন, নিজের দেশেই ফিরতে চান তিনি। বাবা আর দাদা হিসেবে নিজের ঘরে সময় কাটানোর প্রতি আগ্রহ ছিল তার। এবার জানা গেল তার নতুন ঠিকানা নিয়ে। দক্ষিণ আফ্রিকাতেই নিজের নতুন কর্মক্ষেত্র খুঁজে পেয়েছেন ডোনাল্ড। 

বাংলাদেশের দায়িত্ব ছেড়ে নিজ দেশের ঘরোয়া ক্রিকেটের দল ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের দায়িত্ব নিয়েছেন অ্যালান ডোনাল্ড। সেখানে এমন একজনের সঙ্গে তিনি থাকবেন, যার নিজেরও বাংলাদেশকে কোচিং করানোর পূর্ব অভিজ্ঞতা আছে। টাইগাদের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে প্রধান কোচ হিসেবে পাচ্ছেন ডোনাল্ড। 

ডোনাল্ডের নিয়োগের বিষয়টি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে নিশ্চিত করেছে লায়ন্স। লায়ন্সের কোচিং স্টাফে আরেক প্রোটিয়া তারকা হাশিম আমলাকেও পাচ্ছেন ডোনাল্ড। দলটির ব্যাটিং কোচের দায়িত্বে আছেন সাবেক এই দক্ষিণ আফ্রিকান ওপেনার। এর আগে এই পদে ছিলেন জেপি ডুমিনি। যিনি এখন দক্ষিণ আফ্রিকারই ব্যাটিং কোচ পদে নিয়োগ পেয়েছেন। 

ডমিঙ্গো থাকাকালীনই বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন ডোনাল্ড। এরপর থেকে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মাঝে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন ডোনাল্ড। পেসারদের কাছেও বেশ ভাল জায়গা করে নিয়েছিলেন এই দক্ষিণ আফ্রিকান বোলার। বিশ্বকাপ ব্যর্থতা বাদ দিলে বাংলাদেশের পেসারদের নিয়ে দারুণ এক অধ্যায় পার করেছিলেন ডোনাল্ড। 

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মার্চের দিকে বাংলাদেশের পেসারদের দায়িত্ব নেন ডোনাল্ড। এরপর এক বছরে তাদের উন্নতিও ছিল চোখে পড়ার মতো। এতটা ধারাবাহিকতা নিকট অতীতে বাংলাদেশের পেসারদের মধ্যে দেখা যায়নি কখনোই। তার বিদায়ের পর এখন পর্যন্ত শুন্য আছে টাইগারদের পেস বোলিং কোচের পদ। 

কোচিং ক্যারিয়ারের আগে খেলোয়াড় হিসেবেও বর্ণাঢ্য সময় পার করেছিলেন ডোনাল্ড। ৭২ টেস্টে ৩৩০ উইকেট নিয়েছেন তিনি। ওয়ানডেতে ১৭৪ ম্যাচ খেলে ২৭২ উইকেট ছিল সাদা বিদ্যুৎ হিসেবে খ্যাত এই পেসারের। প্রথম শ্রেণির ক্রিকেটেও ১২শ’র বেশি উইকেট পেয়েছেন এই কিংবদন্তি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির