ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

নতুন ধর্মসচিব আফতাব হোসেন, স্বেচ্ছায় চাকরি ছাড়লেন এএসপি

#

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২৪,  2:37 PM

news image

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) এ কে এম আফতাব হোসেন প্রামাণিক। তাকে সচিব পদে পদোন্নতির পর এই নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব চালিয়ে আসা মু. আ. হামিদ জমাদ্দার চাকরির মেয়াদ শেষে গত ৩ নভেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন। 

স্বেচ্ছায় চাকরি ছাড়লেন এএসপি বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার (এএসপি) একজন কর্মকর্তা স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। ওই কর্মকর্তার নাম জন রানা। তিনি সিরাজগঞ্জের বেলকুচি সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

জন রানা ৩৬তম বিসিএস (পুলিশ) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত। তার আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ তাকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করেছে।

জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এএসপি জন রানাকে অব্যাহতি দেওয়া হয়।

জানা গেছে, জন রানার নিজ জেলা রাজশাহী। তিনি ২০১৮ সালে ৩৬তম বিসিএস (পুলিশ) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হন। তবে তিনি কী কারণে চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন, তা জানা যায়নি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির