ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিয়োগে অনিয়ম ও অবৈধ সম্পদের অভিযোগ অস্বীকার রেলের ডিজির পিএস নাসির উদ্দিনের শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে গুলির শব্দ, সরানো হলো ১৫০ পরিবারকে

#

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০২২,  11:52 AM

news image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে ফের গোলাগুলি হচ্ছে। এ ঘটনার পর ছেড়ারমাঠ সীমান্ত এলাকার দেড় শতাধিক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) বিকালে হঠাৎ করে সীমান্ত এলাকায় গোলাগুলি বেড়ে যায়। মর্টারশেল এবং গুলির বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে সীমান্তের পাশে বসবাস করা সাধারণ মানুষের মধ্যে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নূরুল আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকাল থেকে হঠাৎ করেই গুলির শব্দ শোনা যায় চাকঢালা ও দৌছড়ি সীমান্তের ওপারে। কিন্তু বিকেলের দিকে চাকঢালা সীমান্তের ৪৩ ও ৪৪ নম্বর সীমান্ত পিলারের ছেড়ারমাঠ এলাকায় গোলাগুলির পরিমাণ বেড়ে যায়। সীমান্তের ওপারে বিকট শব্দে মর্টারশেল ও গুলিবর্ষণের আওয়াজ শোনা যায়।

ঘটনাস্থল পরিদর্শন করে আতঙ্কিত সীমান্ত অধিবাসী দেড়শ পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালমা ফেরদৌসের নাম্বারে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির