ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা আরও কমলো সোনার দাম সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ-নদীর পানি ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়তে বলল ফ্রান্স-যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২২,  7:36 AM

news image

দেরি না করে নিজ নাগরিকদের রাশিয়া ছাড়তে জোরালো নির্দেশ দিয়েছে ফ্রান্স। ইউক্রেনে হামলার পাল্টা জবাবে রাশিয়ান এয়ারক্র্যাফটের জন্য ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা বন্ধের ঘোষণার পরপরই এ নির্দেশ দিল দেশটি। 

ফ্রেঞ্চ মিনিস্ট্রি ফর ইউরোপ অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, রাশিয়া ও ইউরোপের মধ্যে এয়ার ট্রাফিকে নিষেধাজ্ঞা বাড়ছে। এ কারণে রাশিয়ায় অবস্থানরত ফ্রান্সের নাগরিকদের (পর্যটক, দর্শনার্থী, শিক্ষার্থী ও পেশায় নিয়োজিত) অবিলম্বে দেশত্যাগের প্রস্তুতি নিতে বলা হলো। 

কোনো ফ্রেঞ্চ নাগরিকের রাশিয়ায় যাওয়ার শিডিউল থাকলে তা বাতিলের পরামর্শও দেওয়া হয়েছে ওই বিবৃতিতে।

এদিকে মস্কোর যুক্তরাষ্ট্র দূতাবাস অবিলম্বে মার্কিন নাগরিকদের রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা নিষেধাজ্ঞায় অনেক রাশিয়ান এয়ারলাইন্সের অনেক ফ্লাইট বাতিল হচ্ছে। এ পরিপ্রেক্ষিতেই মার্কিন নাগরিকদের রাশিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযান শুরুর পর পশ্চিমা দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র নিন্দা জানায়। কিন্তু অভিযান বন্ধ না করলে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আসতে থাকে।  

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির