ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

নাযিয়াত-আদিয়াত এর তিন বছর পূর্ণ

#

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২৩,  11:32 AM

news image

নাযিয়াত-আদিয়াত এর তিন বছর পূর্ণ উপলক্ষে স্বল্প আয়োজনে কাছের কিছু মানুষদের নিয়ে (আমার মেয়েদের খেলার সাথী) ঘরোয়া ভাবে জন্মদিন উদযাপন শেষে মেয়েদের বাবা মোঃ নাসির উদ্দিন বলেন আমার মেয়েরা খুব চটপটে ও দুরন্ত  হয়েছে। ফরফর করে কথা বলে, কবিতা আবৃত্তি করে,গান গায়,'টাইগার' এর গল্প বানিয়ে বানিয়ে বলে। লার্নিং পেন নিয়ে 'ব্যাপক পড়াশোনা' করে।

সবার কাছে দোয়া চাই,সত্যিকারে মানুষ বলতে যা বুঝায়  ওরা যেন সেটাই হয়।

ওদের জন্মের পূর্বেই ওদের মা'কে তিন ব্যাগ রক্ত দিতে হয়েছিল। যারা নিঃস্বার্থভাবে রক্তদান করেছিলেন তাদের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। ২০২০ সালে যখন ওদের জন্ম হলো তখন সারাদেশ করোনায় লক-ডাউন। রাজশাহীতে আমার যে সকল কলিগ ওদের জন্মের পরপর আমাকে অকুণ্ঠভাবে সহযোগিতা করেছিলেন তাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। 

ডাক্তার নিশাত আনাম বর্ণা ছিলেন জেসমিন এর প্রেগনেন্সি পিরিয়ড এর সার্বক্ষণিক ডাক্তার। তিনি সত্যি সুপার হিউম্যান এর ভূমিকা পালন করেছেন। বিশেষ করে নাযিয়াত ও আদিয়াত এর জন্মের সময় যে ক্রিটিকাল কন্ডিশন তৈরি হয়েছিল সেই সময় তিনি একদম দেবীর মতো পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। 

মেয়েদের মা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন জেসমিন সুপার মাদার। তার কোন ক্লান্তি নেই, অলসতা নেই।টুইন বেবি কন্ট্রোল করার মত পরিশ্রমের কাজ সে হাসি মুখে করে যাচ্ছে। আমি যখন রাতে গভীর ঘুমে থাকি তখনো সে ঘুম থেকে উঠে বাচ্চাদের নার্সিং করে,খাওয়ায়। 

শুভ জন্মদিন নাযিয়াত,আদিয়াত

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির