ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ

#

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল, ২০২৬,  12:24 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ মঙ্গলবার (২১ এপ্রিল)। নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী প্রার্থীদের আজকের মধ্যেই মনোনয়ন জমা দিতে হবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন সোমবার (২০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে জানান, মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। এরপর আপিল গ্রহণ করা হবে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের অনুপাতে দলগুলো সংরক্ষিত নারী আসন পাবে। সেই হিসাবে ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট পাবে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের মোর্চা একটি আসন পাবে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, যদি কোনো জোট নির্ধারিত আসনের বিপরীতে একাধিক প্রার্থী না দেয়, তাহলে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। ইতোমধ্যে বিএনপি জোট ৩৬ জনকে মনোনয়ন দিয়েছে এবং জামায়াত জোটও ১৩ জনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
এদিকে, গতকাল পর্যন্ত ৪৩১ জন প্রার্থী নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে পাঁচজন ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন সানজিদা ইসলাম তুলি, নিলুফার চৌধুরী মনি, মাহবুবা রহমান, আনা মিনজ ও নিপুণ রায় চৌধুরী।
সবকিছু ঠিক থাকলে এবং কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়ের পরই সংশ্লিষ্ট প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির