ঢাকা ১৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন জি কে শামীম পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম, মরিচের কেজি ২০০ টাকা জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে বাংলাওয়াশ সিরিজ জয় পাকিস্তানের

#

স্পোর্টস ডেস্ক

১৪ অক্টোবর, ২০২২,  11:52 AM

news image

আজ ফাইনালে পাকিস্তান খানিকটা চাপেই পড়ে গিয়েছিল। দলকে সেই চাপ মুক্ত করেন মোহাম্মদ নওয়াজ। তার ঝোড়ো ব্যাটিংয়েই পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে পেয়ে গেছে ৫ উইকেটের জয়। যার ফলে বাংলাওয়াশ সিরিজের ফাইনাল জিতল বাবর আজমের দল।

আজ ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টসভাগ্যটা ছিল পাকিস্তানের পক্ষে। অধিনায়ক বাবর আজম নিউজিল্যান্ডকে পাঠান ব্যাট করতে। আগের ম্যাচে বিশ্রামে থাকা কেন উইলিয়ামসন এই ম্যাচে ফেরেন নিউজিল্যান্ড দলে। এসেই খেলেন অধিনায়কোচিত এক ইনিংস। তাতে ভর করেই নিউজিল্যান্ড পায় ১৬৩ রানের পুঁজি।

প্রথম ওভারের শেষ বলে ফিন অ্যালেন ফেরার পর উইলিয়ামসনের লড়াইয়ের শুরু। এরপর ৩৮ বল খরচায় তিনি খেলেছেন ৫৯ রানের ইনিংস। ইনিংসটা সাজিয়েছেন ৪টি চার আর ২টি ছক্কায়।  

উইলিয়ামসন অবশ্য লড়াইটা লড়েছেন একাই। ইনিংসে আর কেউ যে ৩০ রানও ছুঁতে পারেননি! ফিন অ্যালেনের পর ডেভন কনওয়ে ফিরেছেন ১৪ রান করে। এরপর গ্লেন ফিলিপস খেলেন দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রানের ইনিংস। আর মার্ক চ্যাপম্যান করেন ১৯ বলে ২৫ রান। শেষ দিকে জিমি নিশামের ১০ বলে ১৭ রানের ইনিংসে নিউজিল্যান্ড পায় ১৬৩ রানের পুঁজি।

পাকিস্তানের হয়ে হারিস রউফ দারুণ বল করে ২২ রানে নিয়েছেন ২ উইকেট। নাসিম শাহ ছিলেন খরুচে, ২ উইকেট শিকারে তিনি খরচ করেছেন ৩৮ রান। এছাড়াও শাদাব খান আর মোহাম্মদ নওয়াজ একটি করে উইকেট শিকার করেন। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির