ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

নিকেতনে এসি বিস্ফোরণ : দগ্ধ গোপাল মল্লিকের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ, ২০২৩,  11:53 AM

news image

রাজধানীর গুলশানের নিকেতনে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ গোপাল মল্লিক (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। 

তিনি  বলেন, শনিবার সকালে নিকেতন থেকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে দুইজন আসে। মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় গোপাল মল্লিক নামে একজন মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। আরেকজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

গোপাল মল্লিকের বাবা ডিজেন মল্লিক বলেন, আমাদের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার জয় নারায়ণপুর গ্রামে। আমার ছেলে নিকেতনের এম এস কে এন ইন্টারন্যাশনাল কোম্পানির অফিস সহকারী হিসেবে কর্মরত ছিল। মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির