ঢাকা ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ওয়াশিংটন পোস্টে ব্যাপক ছাঁটাই, চাকরি হারিয়েছেন ৩০০ সাংবাদিক ভারত ম্যাচ বয়কট : পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ শ্রীলঙ্কার সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও ৯ম পে-স্কেলের গেজেট দাবিতে যমুনা ঘেরাও সরকারি কর্মচারীদের পে স্কেল গেজেট দিতে বাধা নেই—তবু কেন ভয়- মনিরুজ্জামান মনির চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা ক্ষমা ও মুক্তির মহিমান্বিত রাত শবে বরাত শবে বরাতে পুরান ঢাকায় বাহারি হালুয়া-রুটির পসরা, নেই আগের মতো আমেজ র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি

নিভেছে আগুন, চলছে পরিষ্কারপর্ব

#

নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল, ২০২৩,  1:42 PM

news image

রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেটে লাগা আগুন সম্পূর্ণভাবে নিভেছে। রোববার (১৬ এপ্রিল) সকাল ৯টায় সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এরপরই শুরু হয় মার্কেট পরিষ্কারের কাজ।

সরেজমিনে দেখা যায়, আগুন সম্পূর্ণ নির্বাপণের পর চলছে মার্কেট পরিষ্কারের কাজ। সকাল থেকেই সিটি করপোরেশন ও মার্কেট কর্মীরা মিলে ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ শুরু করেন। এছাড়া বন্ধ থাকা পার্শ্ববর্তী চাঁদনি চক, গাউছিয়া মার্কেট খুলে দেওয়া হয়েছে। এছাড়া আশপাশের দোকানগুলোও খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। তবে গাউছিয়া মার্কেটে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও চাঁদনী চক মার্কেটে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি।

চাঁদনী চক মার্কেটের মায়ের দোয়া গার্মেন্টসের বিক্রয়কর্মী শাহাদাত হোসেন বলেন, সকাল-সকাল দোকান খুলেছি। গতকাল তো ব্যবসা বন্ধ ছিল। আজ থেকে আবার শুরু করেছি। কাস্টমার এখন কম থাকলেও আশা করছি বাড়বে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, রোববার সকাল ৯টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে। এরপর পুলিশের কাছে ভবন বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন আর কোনো আগুনের আলামত নেই।

ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম জানান, দোতলা ও তিনতলার বেশিরভাগ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্দিষ্ট সংখ্যাটি সিটি কর্পোরেশন বলতে পারবে। আমরা ধারণা করছি ২৫০-৩০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, আগুনে ফায়ার সার্ভিসের ২৪ জন সদস্য আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তাদের বেশিরভাগের শ্বাসনালিতে সমস্যা হয়েছে।

এর আগে গতকাল ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির