ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

নিম্নচাপের প্রভাবে উপকূলে জলোচ্ছ্বাসের শঙ্কা

#

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর, ২০২২,  12:12 PM

news image

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মোংলা সংলগ্ন সাগর ও সুন্দরবন উপকূলীয় এলাকায় মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভোর থেকে আবারো বৃষ্টিপাত শুরু হয়েছে। রাত থেকে থেমে থেমে হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও ভোর থেকে এসব এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। পাশাপাশি মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে বলে জানিয়েছেন মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী।

অমরেশ চন্দ্র ঢালী জানান, গত কয়েক দিন ধরে চলা লঘু ও নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। নিম্নচাপের প্রভাবে মোংলা সংলগ্ন উপকূলীয় এলাকাজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। আজও মোংলা সংলগ্ন সাগর এবং সুন্দরবন উপকূলীয় এলাকায় কয়েক ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে।

অন্যদিকে, বৈরী আবহাওয়ার কারণে বিপাকে পড়েছেন দৈনন্দিন খেটে খাওয়া মানুষ। বাড়িঘর থেকে লোকজন বের হচ্ছেন কম।

পৌর শহরের মামারঘাটের এক শ্রমিক বলেন, বৃষ্টিতে লোকজন নেই, তাই আমাদের ট্রলার পারাপার ও মালামাল আনা-নেয়ারও কোনো কাজ নেই। বৃষ্টিতে বেকার বসে আছি।

এক ভ্যানচালক বলেন, বৃষ্টিতে ভিজে গাড়ি চালানো যায় না, রাস্তাঘাটে লোকজনও তেমন নেই। আবহাওয়া খারাপ তাই কয়েক দিন ধরে ভাড়াও নেই, চলব কিভাবে?

এদিকে, বৃষ্টিপাতে বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজে পণ্য বোঝাই-খালাস ও পরিবহনের কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারী মেসার্স নুরু অ্যান্ড সন্সের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম দুলাল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির