ঢাকা ০১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলাম পরিবহনের বাস রোড ডিভাইডার ভেঙে আকাশ বাসে ধাক্কা, ৪ যাত্রী নিহত ইবোলার নতুন ধরন মোকাবিলায় টিকা তৈরি করেছে রাশিয়া তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নিম্নির এভারেস্ট জয় একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি : সড়কমন্ত্রী আদ-দ্বীনে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন লালমনিরহাটের তিস্তাপাড়ে ঈদ উপলক্ষে ভালোবাসার বাজারে ১ টাকায় মিলছে ২১ ধরনের পণ্য ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৯৬ লাখ টাকা টোল আদায় ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র‌্যাব ডিজি শেখ হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচন কমিশনের ওপর আস্থা রয়েছে বিএনপির : মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি, ২০২৬,  1:13 PM

news image

নির্বাচন কমিশনের ওপর বিএনপির শতভাগ আস্থা রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, নির্বাচন কমিশন তাদের যোগ্যতার ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে বলে আশা বিএনপির। 

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় শপথ নিয়েছি। ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায়ের পর নতুন করে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি গড়ে তোলা এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়িত করবো, এই শপথ নিয়েছি। 

নির্বাচন কমিশনে যাচাই-বাছাইয়ের সময় সমস্যা হয়। তবে তারা যোগ্যতার সঙ্গে কাজ করছে। এই কমিশনের প্রতি বিএনপির শতভাগ আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করি আসন্ন নির্বাচনে এই কমিশন যোগ্যতার সঙ্গে কাজ করবে। 

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, মীর্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খানসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির