ঢাকা ০৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট বন্ধ করলেন প্রধানমন্ত্রী ইরানে নিহতের সংখ্যা ১০০০ ছাড়াল : পাল্টাপাল্টি হামলা অব্যাহত জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ঢাকা থেকে বাতিল হলো ২১০ ফ্লাইট প্রাথমিকভাবে ৯ উপজেলায় চালু হচ্ছে কৃষি কার্ড ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে বিএনপির বৈঠক ঈদের ছুটি একদিন বেড়েছে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে, গণঅধিকার পরিষদের নেতাসহ আহত ১৫

#

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট, ২০২৫,  12:11 PM

news image

দিনাজপুরের পার্বতীপুরে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় আহত হয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ অন্তত ১৫ জন। রোববার (২৪ আগস্ট) ভোরে উপজেলার আমবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফারুক হাসান দুর্ঘটনার পর ফেসবুক লাইভে এসে জানান, ভোরে তাদের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি জলাশয়ে পড়ে যায়। এতে প্রায় সব যাত্রী কমবেশি আহত হন। তিনি নিজেও আহত হয়েছেন বলে জানান। 

তিনি লাইভে বলেন, আমাদের গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। তাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আহত সবাইকে উদ্ধারের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, বাসটি দ্রুতগামী ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশের জলাশয়ে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ফুলবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই আমরা। তবে আমরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করেছে।

আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফুর রহমান বলেন, গাড়িতে যাত্রী ছিলেন প্রায় ১৫ জন। সবাই কমবেশি আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কারো গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির