ঢাকা ১১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
অবশেষে বদলি হলেন চট্টগ্রাম বিআরটিএ'র গডফাদার মাসুদ আলম মধ্যপ্রাচ্যে যুদ্ধ : চার বছরের রেকর্ড ভাঙল তেলের দাম ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে পোস্টাল ভোটে বাজিমাত জামায়াতের, দুই আসনে ফল নির্ধারণে বড় ভূমিকা ১৭ মার্চের ট্রেনের টিকিট: পশ্চিমাঞ্চলে দেড় কোটি, পূর্বাঞ্চলে এক কোটি হিট হরমুজ প্রণালী পেরিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ১৫ জাহাজ যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব ফুড সেফটি মুভমেন্টের আলোচনা সভা ও ইফতার মাহফিল বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট বন্ধ করলেন প্রধানমন্ত্রী চট্টগ্রাম বিআরটিএ'র গডফাদার মাসুদ সিন্ডিকেটের ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ পরিবহন মালিকরা

নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করে অধিকার প্রতিষ্ঠা না হলে রেলপথ অবরোধ করতে বাধ্য হবো : মনিরুজ্জামান মনির

#

নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর, ২০২২,  10:21 PM

news image

১ অক্টোবর/২০২২ শনিবার

 রেলওয়ে নিয়োগ, পদোন্নতি, নিয়োগ বিধিমালা সংশোধন, আউটসোর্সিং বাতিল, টিএলআর / অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করণসহ রেলওয়ে পোষ্য সোসাইটির ৮ দফা দাবি আদায়ে নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করে আসছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি কিন্তু রেলপথ মন্ত্রনালয় দাবির বিষয়ে গুরুত্ব না দিয়ে স্বৈরাচারীতা নিয়োগ বিধিমালায় জনবল নিয়োগ প্রত্রুিয়া  চালিয়ে যাচ্ছে। নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে দাবি আদায় না হলে সারাদেশে রেলপথ অবরোধ করতে বাধ্য হবে রেলওয়ে পোষ্যরা বলেছেন রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির 


তিনি আরও বলেন রেলওয়ে নিয়োগ পরীক্ষায় সর্বমোট ৫০% নাম্বার পেলেই পাস কিন্তু পরীক্ষা কতৃপক্ষ ৭০ নম্বরের এমসিকিউ  পরীক্ষায় ৩৫ নম্বর থেকে ৫০ নম্বর পাওয়া প্রাথীদের মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ না দিয়ে মেধার নামে স্বেচ্ছাচারীতা করছেন। ৩৫-৫০ পাওয়া পরীক্ষাথীরা মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ করে ভালো ফলাফল করতেও পারে। কিন্তু তাদেরকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না। রেলওয়ে নিয়োগ বিধিমালা- ২০২০ সংশোধনের জন্য ১৮ সদস্য বিশিষ্ট কমিটিকে দ্রুত বিধিমালা সংশোধন এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চাপ প্রয়োগ করতে না পারলেও কোন এক অদৃশ্য কারণে বির্তকিত নিয়োগ বিধিতে জনবল নিয়োগে চলছে তাড়াহুড়ো। রেলপথ মন্ত্রী এবং রেলপথ মন্ত্রনালয়ের এমন আচারনের কারণে রেলওয়ে পোষ্য সোসাইটি যে কোন মূহুর্তে সারাদেশে রেলপথ অবরোধ করতে বাধ্য হবে। আর এই কঠোর কর্মসুচির জন্য রেলপথ মন্ত্রী দায়ী থাকবেন।  নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে দাবি আদায় না হলে অস্বাভাবিক আন্দোলন সংগ্রাম গড়ে উঠে।  যা বাংলাদেশ রেলওয়ের জন্য মঙ্গলজনক নয়। 

মনিরুজ্জামান মনির বলেন সরকারি ছুটির দিনে কোটা বিন্যাস না করেই রেলওয়ে পয়েন্টসম্যান পরীক্ষার এমসিকিউ পরীক্ষায় ফলাফল দেওয়া হয়েছে। 

স্বৈরাচারীতা নিয়োগ বিধিতে রেলওয়ে জনবল নিয়োগ চলছে যদিও এই বিধিমালা সংশোধন করার জন্য কমিটি গঠিত হয়েছে। এপর্যন্ত যতগুলো পরীক্ষা গ্রহণ এবং ফলাফল দেওয়া হয়েছে সবগুলো পরীক্ষার ফলাফল কোটা বিন্যাস ছাড়াই ঘোষণা করা হয়েছে। ফলাফল দেখে বুঝার উপায় নেই কে কোন জেলা এবং কোন কোটা থেকে নির্বাচিত হয়েছেন। এইরকম অস্পষ্ট ফলাফলের মাধ্যমে পূর্বের চাইতে আরও বেশি নিয়োগ দূর্নীতি হচ্ছে। রেলওয়ে পোষ্যরা মেধায় নয়,নিয়োগ দূর্নীতির কাছে হার মানছে। যত দ্রুত সম্ভব স্বৈরাচারীতা নিয়োগ বিধিমালা সংশোধন করে কর্মচারী বান্ধব নিয়োগ বিধিমালা প্রনয়ণ করুন এবং নিয়োগ দূর্নীতির পরীক্ষা গ্রহণ ও ফলাফল ঘোষণা বন্ধ করুন। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির