ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

ন্যাশনাল ভলান্টিয়ার এওয়ার্ড প্রদান

#

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২৩,  5:27 PM

news image

সোমবার রংপুর বিভাগীয় কমিশনারের কনফারেন্স  কক্ষে ভলান্টারি সার্ভিস ওভারসিস এর আয়োজনে বিভাগের ৮জেলার সেরা স্বেচ্ছাসেবকগনকে সম্মাননা প্রদান করা হয়েছে। স্বেচ্ছাসেবকগনের কার্যক্রমের উপস্থাপনের মাধ্যমে অনলাইনে আবেদনের মাধ্যমে সেরা স্বেচ্ছাসেবক নির্বাচিত করা হয়।

 এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (স্থানীয় সরকার বিভাগ) ফজলুল কবীর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, ভিএসও বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার শফিকুর রহমান,স্বেচ্ছাসেবক যাচাইয়ের বিচারক অধ্যক্ষ এন্তাজুর রহমান, বিচারক তৌহিদুল ইসলাম লিটন।

 এ অনুষ্ঠানে জেলা পর্যায়ে ২৪ জন ও বিভাগীয় পর্যায়ে ৫জন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক কে সনদ ও ক্রেষ্ট প্রদান করেন প্রধান অতিথি। এ সময় প্রধান অতিথি বলেন,৮২শতাংশ মানুষ সরকারি চাকুরির বাহিরে তাই এই বৃহৎ জনগোষ্ঠীকে কাজে সম্পৃক্ত করার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।সরকার এখন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির