ঢাকা ২৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত ট্রাম্পের আরও বড় অভিযানের হুমকি, ১৩তম দিনে গড়াল ইরানে হামলা গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত সেঞ্চুরি হাঁকিয়েছে বেশির ভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০ বাবা-ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির মামলা টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি কয়েকদিন আগেই প্রেম ভেঙেছিল বিশ্বকাপ ফাইনালের নায়ক তোরেসের মোদির বাসভবনের সামনে বিক্ষোভে রাহুল-প্রিয়াঙ্কা আটক, ২ ঘণ্টা পর মুক্ত সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুলাই, ২০২৬,  11:52 AM

news image

ভারতের নয়াদিল্লিতে শিক্ষার্থীদের প্রবল বিক্ষোভ-উত্তেজনা প্রশমনে শিক্ষা সচিব বিনীত যোশিকে অপসারণ করে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নতুন শিক্ষা সচিব করা হয়েছে নরেশ পাল গঙওয়ারকে, যিনি এর আগে কেন্দ্রীয় সরকারের মৎস, পশুপালন এবং দুগ্ধ উৎপাদন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

বৃহস্পতিবার এই রদবদল ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

তবে শিক্ষামন্ত্রী জিতেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের মধ্যে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। তারা এখনও সেখানে অবস্থান নিয়ে আন্দোলন করে যাচ্ছেন।

ভারতের সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত এবং কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে গত ৬ জুন থেকে রাজপথে আন্দোলনে নেমেছে ফেইসবুকভিত্তিক গ্রুপ ককরোচ জনতা পার্টি। সিজেপির এই আন্দোলনের সঙ্গে ইতোমধ্যে জানিয়ে ২৮ জুন থেকে অনশনে বসেন ভারতের জলবায়ু ও পরিবেশ আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক।

প্রশ্নপত্র ফাঁসের জেরে হতাশ হয়ে এ পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যে আত্মহত্যা করেছেন মেডিকেল কলেজে ভর্তি হতে ইচ্ছুক ১২ জন।

এদিকে শিক্ষা সচিবকে বদলির পর বৃহস্পতিবার রাতে অনশন ভেঙেছেন সোনাম ওয়াংচুক। বর্তমানে মেদান্ত হাসপতালে আছেন তিনি।

সূত্র : এনডিটিভি

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির