ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২৩,  10:04 AM

news image

এক দফা দাবিতে রাজধানীতে বিএনপির মহাসমাবেশ আজ। মহাসমাবেশ  ঘিরে সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিলে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। বর্তমান সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেনে নেতাকর্মীরা। 

সকাল ৭টায় নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে এই চিত্র দেখা যায়।

ময়মনসিংহ থেকে আসা বিএনপি কর্মী মো. আরিফ বলেন, গতকাল রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। আসতে কষ্ট হলেও মহাসমাবেশে এসে খুবই ভালো লাগছে। গতকাল রাতেই বের হয়ে এসেছি, সরকারের পতন ছাড়া ঘরে ফিরবো না।

নাহিদ চৌধুরী নামে আরেক ছাত্রদল কর্মী বলেন, বিএনপি সরকার পতনের যে কর্মসূচি দিয়েছে, এর শেষ না হওয়া পর্যন্ত রাজপথেই থাকব। সরকারের পতন এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়েই আমরা ঘরে ফিরবো।

চাঁদপুর থেকে আসা বিএনপি কর্মী মো. জয়নাল খান বলেন, সরকার স্বৈরাচারের রূপ ধারণ করেছে, এই সরকার আর জনগণের সরকার নয়। শুধু বিএনপি কর্মীরাই নয়, সাধারণ মানুষও আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তাই আমরা শেখ হাসিনার পদত্যাগের পূর্বে ঘরে ফিরে যাব না। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির