ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

পদোন্নতি পাওয়া যুগ্ম সচিবের তালিকায় ১১ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস

#

নিজস্ব প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর, ২০২৩,  3:22 PM

news image

যুগ্ম সচিব পদে বড় পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি পাওয়া ২২১ জন কর্মকর্তার মধ্যে সরকারের ১১ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তির একান্ত সচিব (পিএস) রয়েছেন।
 
সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি  প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

১১ জন হলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরাত আহমদের একান্ত সচিব আহমদ কবীর, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের একান্ত সচিব শাহ মোমিন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির একান্ত সচিব মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার এবং সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমদের একান্ত সচিব মো. সারোয়ার হোসেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের একান্ত সচিব মো. আক্তারুজ্জামান।

অন্যদিকে, জাতীয় সংসদ সচিবালয়ের হুইপের একান্ত সচিব মো. তোফাজ্জল হোসেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের একান্ত সচিব মো. রেজাউল আলম, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর একান্ত সচিব মো. আল মামুন, বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের একান্ত সচিব মোহাম্মদ গোলাম কিবরীয়া, জাতীয় সংসদ সচিবালয়ের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর একান্ত সচিব মো. আব্দুল মালেক এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংসদ উপনেতা মতিয়া চৌধুরীর একান্ত সচিব মোহাম্মদ শাহজালাল যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির