ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

পদ্মায় ধরা পড়লো সাড়ে ১২ কেজির বোয়াল

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুন, ২০২৩,  10:56 AM

news image

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে এক জেলের জালে সাড়ে ১২ কেজির একটি বোয়াল মাছ ধরা পরেছে বলে জানা গেছে। উপজেলার হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামের শ্যামল হালদারের ভেশালে মাছটি ধরা পরে। 
মাছ ব্যবসায়ীরা জানান, রোববার দিবাগত মধ্য রাতে হারুকান্দি ইউনিয়ন সংলগ্ন পদ্মায় মাছটি ধরা পরে। পরে সকালে শ্যামল হালদার মাছটি হরিরামপুর উপজেলার আন্ধারমানিক ট্রলারঘাট মৎস্য আড়ৎ এ নিয়ে আসেন। আড়ৎ থেকে সাড়ে ১২ কেজি ওজনের মাছটি কিনে নেন স্থানীয় আড়তদার ও বয়ড়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য সুমন রাজবংশী রাধু। 
সুমন রাজবংশী  বলেন, “সোমবার ভোরে পদ্মা নদীতে শ্যামল হালদারের ভেশাল জালে  বোয়াল মাছটি আটকা পড়ে। আমি আড়তদার হওয়ায় বেশি দামাদামি করেনি শ্যামল।  ১৩ হাজার দুইশ টাকায় মাছটি আমাকে দিয়েছে। আমি খাওয়ার জন্য মাছটি নিয়েছি।  আড়তের কাজে ব্যস্ত থাকায় মাছটি পবন ও তপার কাছে রেখেছি। তবে আরো বেশি দামে অনেকে কিনতে চেয়েছেন "।
শ্যামল হালদার বলেন, পদ্মা নদীতে ভেশাল জাল দিয়ে দীর্ঘদিন ধরে মাছ ধরে আসছি। বড় মাছ ধরলে ভালো লাগে। আড়তদার রাধু দাদা মাছটি খাওয়ার জন্য নিয়েছেন। তাই রাধু দাদার কাছে ১৩ হাজার ২শ টাকায় বিক্রি করেছি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির