ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতুতে পিকআপভ্যান উল্টে নিহত ২

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০২২,  11:44 AM

news image

পদ্মা সেতুতে পিকআপভ্যান উল্টে দুজন নিহতের ঘটনা ঘটেছে। রোববার (১৭ জুলাই) রাত ১০টায় সেতুর মাওয়া প্রান্তের ১৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

শ্রীনগর ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আসাদুজ্জামান জানিয়েছেন, নিহতরা হলেন- মো. কাউসার ও মো. রাজু। তাদের বাড়ি শরীয়তপুরে। আহতদের মধ্যে আছেন পিকআপচালক, এক নারী ও শিশু। তাদের পরিচয় জানা যায়নি।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরো জানান, দুর্ঘটনাস্থল থেকে দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, পিকআপভ্যান উল্টে দুজন নিহতের ঘটনায় পদ্মা সেতুতে আধা ঘণ্টা বন্ধ থাকার পর যান চলাচল শুরু হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির