ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিয়োগে অনিয়ম ও অবৈধ সম্পদের অভিযোগ অস্বীকার রেলের ডিজির পিএস নাসির উদ্দিনের শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কে পণ্যবাহী ট্রাক উল্টে আহত ৪

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুন, ২০২২,  11:19 AM

news image

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের অ্যাপ্রোচ সড়কে পিপেঁজবাহী ট্রাক উল্টে চালক, হেলপারসহ ৪ জন আহত হয়েছেন। সেতুতে যান চলাচলের দ্বিতীয় দিন সোমবার (২৭ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় টহলরত সেনারা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুর্ঘটনায় সেতুর অ্যাপ্রোচ সড়কের স্টিলের রেলিং ক্ষতিগ্রস্ত হয়।

এর কিছু সময় পরেই একই স্থানে সেতুর শৃঙ্খলা রক্ষায় দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর একটি জিপকে আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে আরোহীদের ক্ষতি না হলেও জিপটি ক্ষতিগ্রস্ত হয়।  এ ঘটনায় ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে ডাকা হয়। পরে পুলিশের রেকার এসে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পদ্মা সেতুর উত্তর থানার ওসি আলমগীর হোসাইন জানান, টহল জিপে ধাক্কা দেয়া পেঁয়াজবাহী আরেক ট্রাকের চালক আব্দুর রাজ্জাককে (২৮) আটক করা হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির