ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে ভাঙ্গা রেলপথ : ট্রায়াল ট্রেন এখন রাজবাড়ীতে

#

নিজস্ব প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর, ২০২৩,  11:42 AM

news image

পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ এখন ট্রেন চালানোর জন্য প্রস্তুত। তাই পদ্মা সেতুর ওপর দিয়ে এই পথে ট্রায়াল ট্রেন চালাতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। পদ্মা সেতু অফিশিয়াল ট্রায়াল রানের ট্রেনটি এখন রাজবাড়ী স্টেশনে অপেক্ষা করছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকার কমলাপুরের উদ্দেশ্যে পরীক্ষামূলক ট্রেনটি ছেড়ে যাবে।

জানা গেছে, আগামীকাল ৭ সেপ্টেম্বর নতুন এ রেলপথ দিয়ে প্রথম ঢাকা রেলওয়ে স্টেশন থেকে মাওয়া হয়ে ভাঙ্গা স্টেশনে যাবে প্যাসেঞ্জার ট্রায়াল ট্রেন। এরপর আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথের উদ্বোধন করবেন। যদিও পুরো প্রকল্পে নির্মাণ হতে যাওয়া ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য ১৭২ কিলোমিটার।

রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, ঈশ্বরদী থেকে গতকাল রাত ৯টা ৪০ মিনিটে পদ্মা সেতুর ট্রায়াল রান ট্রেনটি রাজবাড়ী স্টেশনে পৌঁছায়। ট্রেনটি ৮টি কোচ নিয়ে সকালে পদ্মা সেতু হয়ে ঢাকা কমলাপুর রেলস্টেশনে যাবে। রেলমন্ত্রীসহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ট্রেনে চড়ে ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা আসবে।

পদ্মা সেতুর প্যাসেঞ্জার ট্রায়াল ট্রেনের লোকোমাস্টার এনামুল হক বলেন, খুবই ভালো লাগছে যে আমি প্রথম লোকো মাস্টার হিসেবে স্পেশাল কোচ নিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকার কমলাপুর রেলস্টেশনে যাব। গতকাল কোচটি নিয়ে আমরা ঈশ্বরদী থেকে রাজবাড়ী আসি। আজ সকালে রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাব।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির