ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিয়োগে অনিয়ম ও অবৈধ সম্পদের অভিযোগ অস্বীকার রেলের ডিজির পিএস নাসির উদ্দিনের শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

পালিত হলো না লালমনিরহাটে সরকার ঘোষিত রাষ্ট্রীয় ব্লাক আউট কর্মসূচী,

#

নিজস্ব প্রতিবেদক

২৬ মার্চ, ২০২২,  11:28 AM

news image

লালমনিরহাটে সরকার ঘোষিত রাষ্ট্রীয় ব্লাক আউট কর্মসূচী পালিত হয়নি। তবে জেলা প্রশাসন ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর পাল্টা পাল্টি বক্তব্য প্রদান করায় স্বাধীনতার পক্ষের লোকজনের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 
শুক্রবার (২৫ মার্চ) রাত ৯টা হতে ৯টা এক মিনিট সরকার ঘোষিত সারাদেশে ব্লাক আউট কর্মসূচী পালিত হওয়ার নির্দেশনা থাকলেও কর্মসূচীটি পালিত হয়নি লালমনিরহাটে।তবে লালমনিরহাটের কয়েকটি স্থানে ও আদিতমারী উপজেলাসহ কয়েকটি উপজেলায় খন্ড খন্ড ভাবে এ কর্মসূচীটি পালিত হয়েছে।  এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক বীর মুক্তিযোদ্ধা বলেন, সরকার ঘোষিত সারাদেশে শুক্রবার রাত ৯টা হতে ৯টা এক মিনিট ব্লাক আউট কর্মসূচী পালিত হওয়ার নির্দেশনা থাকলেও কর্মসূচীটি কোন কারন ছাড়াই লালমনিরহাটে পালিত না হওয়ায় আমরা মুক্তিযোদ্ধারা মর্মাহত। দেশে আজও স্বাধীনতা বিরোধী শক্তি যে স্বোচ্চার রয়েছে এটি একটি তার জলন্ত উদাহরণ।এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রশান্ত কুমার বলেন রাত ৯টা হতে ৯টা এক মিনিট ব্লাক আউট কর্মসূচী পালিত হওয়ার কথা থাকলেও তা পালিত হয়নি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, রামপুরা ঢাকা হতে একটি মৌখিক নির্দেশনায় ব্লাক আউট কর্মসূচী পালন না করার।
তবে এ বিষয়ে জেলা প্রশাসনের নেজারত শাখার ডেপুটি কালেক্টর ফরিদ আল সোহান বলেন, রাত ৯টা হতে ৯টা এক মিনিট পর্যন্ত ব্লাক আউট কর্মসূচী কিছু কিছু জায়গায় পালিত হয়েছে। এ বিষয়ে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার ব্লাক আউট কর্মসূচী পালিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা রাত ৯টা হতে ৯টা এক মিনিট পর্যন্ত ব্লাক আউট কর্মসূচী পালন করেছি।

এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ আবু জাফর বলেন, ব্লাক আউট কর্মসুচী পালন না করার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অফিসে একটি পত্র এসেছে শুনেছি। এ কারনে লালমনিরহাটে ব্লাক আউট কর্মসূচী পালিত হয়নি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির