ঢাকা ১৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন জি কে শামীম পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম, মরিচের কেজি ২০০ টাকা জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ছেলের সমাবর্তন অনুষ্ঠান থেকে ফেরার পথে পিতার মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ, ২০২৩,  1:03 PM

news image

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মঠবাড়িয়া উপজেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট অবিনাশ চন্দ্র মিত্র  নিহত হয়েছে। আজ সোমবার ভোররাতে মঠবাড়িয়ার-তুষখালী সড়কের খান বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এ্যাডভোকেট অবিনাশ চন্দ্র মিত্র (৬৫) জেলার মঠবাড়িয়া উপজেলার আঙ্গুলকাটা গ্রামের মৃত উপন্দ্রেনাথ মিত্রের পুত্র।

মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, রোববার রাতে এ্যাডভোকেট অবিনাশ চন্দ্র মিত্র গাজীপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তার ছেলে অমিত মিত্রের সমাবর্তন অনুষ্ঠানে যোগদান শেষে স্ত্রীকে নিয়ে ইমা পরিবহনের বাসে করে মঠবাড়িয়া আসছিলেন।  ভোররাতে তুষখালী-মঠবাড়িয়া সড়কের খানবাড়ি এলাকায় ইমা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এ্যাডভোকেট অবিনাশ চন্দ্র মিত্র মারা যায় এবং গাড়িতে থাকা ১০-১২ জন যাত্রী আহত হয়। আহতদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

ওসি কামরুজ্জামান তালুকদার আরো জানান, দুর্ঘটনার শিকার বাসটি আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির