ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বললেন বাইডেন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ মার্চ, ২০২২,  10:55 AM

news image

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার এমন মন্তব্যের পর দুদেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলাকে কেন্দ্র করেই এ কথা বলেছেন বাইডেন। খবর বিবিসির।

হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রথমবারের মতো পুতিনের সমালোচনায় এমন শব্দ ব্যবহার করলেন এই মার্কিন প্রেসিডেন্ট। পরবর্তীতে হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, বাইডেন মন থেকেই এসব কথা বলেছেন।

এদিকে বাইডেনের এমন কথায় ক্ষেপেছে রাশিয়া। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনা ক্ষমার অযোগ্য। রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা বিশ্বাস করি এ ধরনের মন্তব্য একজন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে গ্রহণযোগ্য নয় এবং এটি ক্ষমার অযোগ্য।

স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেনকে জিজ্ঞেস করা হয় যে, ইউক্রেনে যা হচ্ছে আমরা সবকিছু দেখছি, তাহলে কী আমরা পুতিনকে একজন ‘যুদ্ধাপরাধী’ বলতে পারি?

বাইডেন এর জবাবে বলেন, আমি মনে করি তিনি একজন ‘যুদ্ধাপরাধী’। পরবর্তীতে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ইউক্রেনে রাশিয়ার বর্বরতার চিত্র দেখে মন থেকেই এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বাইডেন।

মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের এক পোস্টে বলা হয়, ইউক্রেনে ভয়ানক ধ্বংসযজ্ঞ ও বিশৃঙ্খলা তৈনি করেছেন পুতিন। বিভিন্ন অ্যাপার্টমেন্ট বিল্ডিং এবং প্রসূতি ওয়ার্ডেও বোমাবর্ষণ করছে তারা। এগুলো নৃশংসতা। এটি বিশ্বে ক্ষোভের জন্ম দিয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির