ঢাকা ০৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা অপ-সাংবাদিকতার বিরুদ্ধে পোষ্য সোসাইটির প্রাতিষ্ঠানিক প্রতিবাদ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয় : এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন কি না সিদ্ধান্ত সংসদে চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে নারী-শিশুসহ দগ্ধ ৪ ট্রাম্পের আরোপিত শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র ট্রাম্পের আরোপিত শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

পুরো পাকিস্তান ভারতের নিশানার মধ্যে, দাবি ভারতীয় সেনা কর্মকর্তার

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ মে, ২০২৫,  12:35 PM

news image

ভারতের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা শাখার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সুমের আইভান ডি’কুনহা দাবি করেছেন, পাকিস্তানের পুরো ভূখণ্ড ভারতের হামলার সীমার মধ্যে রয়েছে।

পাকিস্তানের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে তিনি ভারতের সামরিক সক্ষমতা নিয়ে এমন মন্তব্য করেন। ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে মঙ্গলবার (২০ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সোমবার এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল ডি’কুনহা দাবি করেন, “পাকিস্তানের পুরো ভূখণ্ডই আমাদের হামলার আওতায়। ওরা যদি পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার (জিএইচকিউ) রাওয়ালপিন্ডি থেকে খাইবার পাখতুনখাওয়া-তে সরিয়েও নেয়, তাহলেও ওদের অতল গহ্বরে আশ্রয় নিতে হবে।”

জেনারেল ডি’কুনহা বলেন, “ভারতের হাতে যথেষ্ট পরিমাণ অস্ত্র ও প্রযুক্তি রয়েছে, যার মাধ্যমে পাকিস্তানের সবচেয়ে গভীর প্রান্তেও আঘাত হানা সম্ভব। সীমান্ত হোক বা দেশের (ভারতের) অভ্যন্তর থেকে—ভারত যেকোনও জায়গা থেকে হামলা চালাতে প্রস্তুত।”

ডি’কুনহা দাবি করেন, “আমাদের প্রধান কাজ হলো দেশের সার্বভৌমত্ব ও জনগণকে রক্ষা করা। শত্রুপক্ষ যেসব হামলা চালাতে চেয়েছিল জনবসতিপূর্ণ অঞ্চল বা সেনানিবাসের ওপর—সেগুলোর বিরুদ্ধে সফল প্রতিরোধ গড়ে তোলা আমাদের বড় অর্জন।”

তিনি আরও দাবি করেন, সেনানিবাসে বহু সেনা, অফিসার ও তাদের পরিবার থাকেন। ড্রোন হামলার আশঙ্কায় তারা আতঙ্কিত ছিলেন। এই অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় সেনা, তাদের পরিবার এবং গোটা দেশ গর্বিত।

প্রসঙ্গত, গত ৬ ও ৭ মে রাতে ভারত পাকিস্তানের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে। জবাবে পাকিস্তান দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া জানায়। এই পাল্টা হামলায় পাকিস্তানের বিমানবাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে। যার মধ্যে তিনটি রাফাল ফাইটার জেট। এছাড়া অন্য দুটি মিগ-২৯ এবং এসইউ-৩০ যুদ্ধবিমান।

এছাড়া ভারতের সঙ্গে সংঘাতের সময় ভারতীয় বিমান বাহিনীর একটি মিরাজ ২০০০ ফাইটার জেটও ভূপাতিত করেছিল পাকিস্তানের বিমান বাহিনী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই তথ্য নিশ্চিত করেন। এতে করে ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমানের সংখ্যা দাঁড়ায় ৬টিতে।

গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিশ্চিত করেন— পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) কাশ্মিরের পামপুর এলাকায় গত ৬-৭ মে রাতে ভারতের আরেকটি যুদ্ধবিমান — মিরাজ ২০০০ — ভূপাতিত করেছিল। এ নিয়ে মোট ছয়টি ভারতীয় বিমান ভূপাতিত করার কথা জানায় পাকিস্তান।

উল্লেখ্য, টানা বেশ কয়েকদিনের হামলা, পাল্টা হামলা ও উত্তেজনার পর সম্প্রতি যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। এরপর উভয় দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত একে-অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং যুদ্ধবিরতির মেয়াদও বাড়াচ্ছেন।

উভয়পক্ষের নানা প্রচেষ্টায় ভারত ও পাকিস্তানের মাঝে উত্তেজনার পারদও কমে এসেছে অনেকটাই।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির