ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিয়োগে অনিয়ম ও অবৈধ সম্পদের অভিযোগ অস্বীকার রেলের ডিজির পিএস নাসির উদ্দিনের শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

পুলিশ হেফাজতে মৃত্যু: হিমাংসুর দুই মেয়ের দায়িত্ব নিলেন জিএম কাদের

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ফেব্রুয়ারি, ২০২২,  9:05 PM

news image

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় পুলিশ হেফাজতে মৃত্যু হওয়া হিমাংসু বর্মণের দুই মেয়ের পড়াশুনার দায়িত্ব নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও লালমনিরহাট ০৩ আসনের সংসদ সদস্য জিএম কাদের। শুক্রবার দুপুরে প্রেসক্লাব লালমনিরহাট মিলনায়তনে জিএম কাদেরের পক্ষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান।

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ভার্চুয়ালি সংযুক্ত থেকে বলেন, রাজনীতি মানে দেশের মানুষের জন্য সেবা করা,আমি এটি বিশ্বাস করি। রাজনীতি মানে সকলের উপর দেশের মানুষের স্বার্থ তারপর দলীয় স্বার্থ, দেশের সেবা করার জন্য দলকে ব্যাবহার করা। তবে আমাদের দেশের রাজনীতির চর্চা এর উল্টো দিক থেকে। আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই। আজকে এই সংস্কৃতির পরিবর্তনের জন্য আমি চেষ্ঠা করে যাচ্ছি। সামনের দিকে আমি এই প্রচেষ্ঠা চালিয়ে যাবো।

এ সময় মৃত হিমাংসুর দুই মেয়ে শ্রীমতি পিংকী রাণী (১৩) ও শ্রীমতি পিয়াসী রানী (১০) এর হাতে নগদ ৫ হাজার টাকা ও শীতবস্ত্র তুলে দেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

মৃত্যু হিমাংসু বর্মণের পিতা বিশেম্বর বর্মণ বলেন, এই দুই অনাথ শিশুর ভবিষ্যৎ নিয়ে খুবই দুঃশ্চিন্তাগ্রস্ত ছিলাম। কিন্তু আজ থেকে সেই চিন্তা আর থাকলো না। এখন এই অবুঝ শিশু দুটি ভালোভাবে পড়াশুনা করতে পারবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম, হাতিবান্ধা উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আরিফ শাহরিয়ার, জেলা জাতীয় শ্রমিক পার্টির আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, জেলা রেল শ্রমিক পার্টির সম্পাদক আনসার আলী, জাতীয় মটর শ্রমিক পার্টির সভাপতি আছির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক পাার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা তরুন পার্টির সদস্য সচিব শফিকুল ইসলাম ও মৃত হিমাংশুর পিতা বিশ্বেশ্বর বর্মন,বড় ভাই সুধীর বর্মর প্রমুখ।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারী সকালে হিমাংসুর স্ত্রী সবিতার লাশ উদ্ধার করে পুলিশ। এরপর দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য হিমাংসু বর্মনকে আটক করে হাতিবান্ধা থানা পুলিশ। আটকের প্রায় ৪ ঘণ্টা পর পুলিশ হিমাংশুর লাশ হাতিবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে পুলিশ দাবী করে থানার একটি কক্ষে ওয়াইফাই এর তার গলায় পেঁচিয়ে হিমাংসু আত্নহত্যা করে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির