ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

#

নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর, ২০২৩,  2:01 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স পেজে (আগের টুইটার) এ নিয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে। এ পোস্টে শেখ হাসিনা ও ল্যাভরভের কয়েকটি ছবিও দেওয়া হয়েছে।  

ঠিক কখনও এ সাক্ষাৎ হয়েছে সে বিষয়ে কিছু লেখা হয়নি পোস্টে। তাদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়েও এখনও কিছু জানা যায়নি। গতকাল সন্ধ্যায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ল্যাভরভ। 

কোনো রুশ পরররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর এটি।  

জি-২০ সম্মেলনে যোগ দিতে আজই ঢাকা থেকে নয়া দিল্লির উদ্দেশে রওনা করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

গতকাল সন্ধ্যায় ল্যাভরভ ঢাকায় পোঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও বসনে ল্যাভরভ। 

বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ের ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চাপের মধ্যেও বাংলাদেশ স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রেখেছে। যুক্তরাষ্ট্র ও তাদের বন্ধুরা বাংলাদেশের ওপর শক্তি প্রয়োগের যে চেষ্টা করছে, যা ঠিক নয়। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে বাইরের শক্তির হস্তক্ষেপ করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। 

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চাপের পরও রাশিয়া ইস্যুতে পররাষ্ট্র নীতিতে অটল থাকায় বাংলাদেশের প্রশংসা করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ-রাশিয়া একসঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করবে এবং পরস্পর পরস্পরকে সহযোগিতা করবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির