ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক

#

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২৫,  1:10 PM

news image

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব।

স্থানীয় সময় মঙ্গলবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে তারা যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ভূ-রাজনৈতিক ইস্যুতে গ্লোবাল সাউথের ক্রমবর্ধমান ভূমিকা এবং রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় একটি নিয়মভিত্তিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান ফিনিশ প্রেসিডেন্ট স্টাব।প্রধান উপদেষ্টা ফিনিশ প্রেসিডেন্টকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

এ সময় প্রেসিডেন্ট স্টাব প্রধান উপদেষ্টাকে শুভকামনা জানান। তিনি গ্লোবাল সাউথের দেশগুলোকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

বিগত শেখ হাসিনা সরকারের একনায়কতন্ত্রের সময়ে ব্যাংকিং খাতে ব্যাপক লুটপাটের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, ব্যাংক থেকে প্রায় ১৭ বিলিয়ন ডলার লুট হয়েছে।

বাংলাদেশে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় আন্তর্জাতিক বৈঠক করার পরিকল্পনার কথাও জানান অধ্যাপক ইউনূস; যার মাধ্যমে তাদের দুর্দশাকে যেন বিশ্বব্যাপী আলোচনায় আবার দৃঢ়ভাবে ফিরিয়ে আনা যায়। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির