ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান কী কারণে ইরানে অভিযান স্থগিত রেখেছেন, জানালেন ট্রাম্প হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন বৃষ্টি ও বর্ষাকালীন দুর্যোগ : পাকিস্তানে এক মাসে ১০৭ জনের মৃত্যু যতক্ষণ যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখবে, ততক্ষণ আমরাও শান্ত থাকব : ইরান সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা আবারও জাপানের উদ্দেশে উড়ল বিমানের ফ্লাইট একরামুল হত্যা : হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

প্রধান বিচারপতির বাসভবনে হামলা : নিপুণের জামিন বহাল

#

নিজস্ব প্রতিবেদক

১২ ডিসেম্বর, ২০২৩,  12:50 PM

news image

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় মামলাসহ নাশকতার ৪ মামলায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

এর আগে গত ৪ ডিসেম্বর প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় মামলাসহ নাশকতার ৮ মামলায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে আগাম জামিন দেন হাইকোর্ট। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত তাকে আগাম জামিন দেওয়া হয়।

বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।পরে এর মধ্যে চার মামলায় জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

রাজধানীর রমনা ও পল্টনের ৭টি এবং ক্ষিণ কেরানীগঞ্জ থানার এক মামলায় তাকে  জামিন দেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির