ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

প্রবাসীর ঘুমন্ত স্ত্রী-পুত্রকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুলাই, ২০২৩,  9:52 AM

news image


কুমিল্লার চৌদ্দগ্রামে এক প্রবাসীর ঘুমন্ত স্ত্রী ও শিশু পুত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আড়াইটায় উপজেলা সদরের পাঁচড়া বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।  


নিহতরা হলেন, নিপা আক্তার (২৭) ও তার আট বছর বয়সী ছেলে আলী আহসান মুজাহিদ। নিপার স্বামী আনোয়ার হোসেন দুবাই প্রবাসী। পুলিশ মা-ছেলের লাশ উদ্ধার করে থানায় নিয়েছে। চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। 


এ ঘটনায় জড়িত সন্দেহে মঈনুল হাসান শুভ ও আবদুল্লাহ আল শাহেদ নামের দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের বাবার নাম মীর হোসেন।  


নিপা আক্তারের বাবা জালাল আহমেদের অভিযোগ, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তার জামাই আনোয়ার হোসেনের ভাতিজা মঈনুল হাসান শুভ (২২) এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। 


তিনি জানান, মঙ্গলবার রাত ৯টায় নিপা তার ছেলেকে নিয়ে পাশেই মামাশ্বশুর আজিজুল ইসলামের বাড়ি দাওয়াত খেতে যান। ধারণা করা হচ্ছে, এ সুযোগে হত্যাকারী ঘরে ঢুকে নির্মাণাধীন টয়লেটে লুকিয়েছিল। রাতে বাড়ি ফিরে নিপা ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়লে আনুমানিক আড়াইটায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের গুরুতর জখম করা হয়। 


এ সময় চিৎকার শুনে লোকজন ছুটে এসে শিশু মুজাহিদ ও তার মা নিপাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিপাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় শিশু মুজাহিদকে ঢাকা নেওয়ার পথে মারা যায়। 


ওসি শুভ রঞ্জন চাকমা জানান, মা-ছেলেকে কুপিয়ে হত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। অপর সন্দেহভাজনদের আটকের চেষ্টা করছে পুলিশ।


logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির