ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

প্রশান্ত মহাসাগরের ওপর চীনের বিমানবাহিনীর আচরণ ঝুঁকিপূর্ণ, অভিযোগ যুক্তরাষ্ট্রের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ অক্টোবর, ২০২৩,  2:42 PM

news image

মার্কিন যুদ্ধবিমানকে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আকাশে ১৮০ বারেরও বেশি চীনা বাধার ফুটেজ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। গত দুই বছরে এই পরিমাণ বাধা দেওয়া হয়েছে, যা আগের দশকের মোট রিপোর্টের চেয়ে বেশি।

পেন্টাগন গতকাল মঙ্গলবার তার বার্ষিক ‘চীন সামরিক শক্তি প্রতিবেদনের’ আগাম ছবি এবং ভিডিওর একটি সিরিজ প্রকাশ করেছে। শিগগিরই প্রতিবেদনটি প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। খবর আল-জাজিরা’র। 

পেন্টাগন বলছে, ‘পূর্ব ও দক্ষিণ চীন সাগরে চীনের জোরপূর্বক ও ঝুঁকিপূর্ণ অপারেশনাল আচরণ তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে’ বলে উল্লেখ করেছেন ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা বিষয়ক সহকারী প্রতিরক্ষা সচিব এলি র‍্যাটনার। 

র‍্যাটনার গত জানুয়ারির একটি ঘটনা উল্লেখ করেছেন। তাতে বলা হয়, দক্ষিণ চীন সাগরের ওপর আন্তর্জাতিক আকাশসীমায় উড়ন্ত একটি মার্কিন বিমানের দিকে চীনা জেট ঘণ্টায় শতাধিক মাইলেরও বেশি গতিতে উড়েছিল। জেটটি ১৫ মিনিটেরও বেশি সময় ধরে মার্কিন বিমান থেকে মাত্র ৩০ ফুট দূরত্বে উড়েছিল।

এসব উদাহরণ চীনের জবরদস্তিমূলক অভিপ্রায়কে প্রকাশ করে বলে মন্তব্য করেছেন র‍্যাটনার। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার চীনের এই পদক্ষেপকে ‘বিপজ্জনক ও বেপরোয়া’ বলে আখ্যায়িত করেছেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির