ঢাকা ১৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হাজার থেকে ২৮০০ টাকা কেজি, মধ্যবিত্তের নাগালের বাইরে ইলিশ চীনে বড় ভূমিধস : ৮ জন নিহত, ৩৪ জন নিখোঁজ সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয় শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় রাজনীতিতে নতুন উত্তেজনা যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথে বার্নহ্যাম, শপথ নিচ্ছেন কবে মার্কিন হামলায় ইরানের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন জি কে শামীম পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

ফটিকছড়িতে পশুর হাট মুখরিত হয়ে উঠলেও দাম চড়া

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুন, ২০২৩,  10:58 AM

news image

ফটিকছড়িতে শেষ সময়ে এসে জমজমাট হয়ে উঠেছে  কোরাবানি পশুর হাট। এ সময়ে ক্রেতা বিক্রেতাদের সমাগমে মুখরিত হয়ে উঠেছে উপজেলার প্রায় হাটবাজার। তবে এখনো পশুর দাম চড়া বলে জানান ক্রেতারা।

জানা যায়,ইতোমধ্যে উপজেলার নাজিরহাট, বিবিরহাট, নানুপুর, কাজিরহাট, চিকনচড়া, শান্তিরহাটসহ বিভিন্ন হাটবাজারের কোরবানি পশুর হাট জমে উঠেছে।বিক্রি হচ্ছে বড়, ছোট ও মাঝারি সাইজের গরু মহিষ ও ছাগল। ছোট এবং মাঝারি গরুর দাম চড়া বলে জানান ক্রেতাগণ।

সরেজমিনে নাজিরহাট বাজার,নানুপুর বাজার গিয়ে দেখা যায়,প্রচুর গরু এনেছেন বিক্রেতারা। তবে ক্রেতাও কম নয়। ক্রেতা বিক্রেতার সমাগমে যেন তিল ধারনের ঠাঁই নেই। তবে গরু বিক্রি কম হতে দেখা যায়। বিক্রেতারা গরুর দাম বেশি হাঁকছেন বলে জানান ক্রেতারা। তারপরও যারা দরদামে মিলাতে পারছেন তারা নিয়ে নিচ্ছেন।এদিকে কোরবানি পশু রাখা ও পালন করার ঝামেলা এড়াতে অনেকেই কোরবানি পশু ক্রয় করেন শেষ সময়ে।

বৃষ্টি বাদলে গরু রাখার ঝামেলায় এত আগে গরু নেননি বলে জানান জামশেদ।শেষ সময়ে পশু ক্রয়ে কেউ কেউ লাভবান হয় আর কেউ ঠকেন। মানুষের মুখে মুখে শুনা যায়, অমুকের পশুটা ভাল হয়েছে সে জিতেছে আর অমুকের গরুটা মূল্য বেশি হয়েছে সে ঠকেছে।কেউ কেউ এরকমও বলতে শোনা যাচ্ছেযে কেউ কিনছে গরু আর কেউ কিনছে দড়ি।

কোরবানি পশু ক্রয় বিক্রয়ের এ শেষ সময়ে উপজেলার সর্বত্রই এমন দৃশ্য পরিলক্ষিত হচ্ছে। চলছে কোরবানি পশু নিয়ে আলোচনা ও মূল্য নিয়ে হিসাব নিকাষ। ক্রয় করে কোরবানি পশু নিতে দেখলেই জিজ্ঞেস করছে দাম কত হয়েছ? উত্তর দিতে দিতে রীতিমত অনেকে হাঁপিয়ে উঠছে। গরু ক্রয় করে নিয়ে যাওয়ার সময় মোহাম্মদ আনিস বলেন,দাম কত হয়েছে উত্তর দিতে দিতে হাঁপিয়ে উঠেছি, আর পারছিনা। এ পসঙ্গে মোহাম্মদ আলম বলেন,আসলে এটাই হচ্ছে একটা আনন্দ।কোন গরু কত হয়েছে তা জানা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির