ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

ফুলেল শুভেচছায় সিক্ত হলেন নিয়াজ মোর্শেদ এলিট

#

নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি, ২০২৩,  12:18 PM

news image

কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ  এলিট চট্টগ্রামে  মিরসরাই উপজেলায় ফুলেল শুভেচছা সিক্ত হয়েছেন। নিজ উপজেলা মিরসরাইয়ে তাকে শুভেচছা জানান নবনির্বাচিত চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা এবং মিরসরাই উপজেলার যুবলীগের নেতাকর্মীরা। 

শুক্রবার  সকাল থেকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নয় দুয়ার গ্রামের বাড়িতে ব্যানারে সড়কের দুপাশ চেয়ে যায়। দুপুর গড়িয়ে এলে  গাড়ি বহর নিয়ে দলে দলে  ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন আওয়ামী যুবলীগ নেতাকর্মীরা। অতিথিদের সৌজন্যে মেজবানের আয়োজনে ঘুরে ঘুরে  নেতাকর্মীদের খোঁজ খবর নেন নিয়াজ মোর্শেদ এলিট। এসময় নবনির্বাচিত চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি এস.এম.রাশেদুল আলম ও সাধারণ সম্পাদক মো.শাহজাহান এবং দক্ষিণ জেলা সভাপতি সভাপতি দিদারুল ইসলাম ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুরের নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মিরসরাইয়ে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন।এছাড়া সকাল থেকে মিরসরাই, সীতাকুণ্ড,সন্দীপ,ফটিকছড়ি,হাটহাজারী,রাউজান, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের নেতা কর্মীদের গাড়ি বহর মিরসরাইয়ে আসতে থাকে।

এই উপলক্ষ্যে কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিটের গ্রামের বাড়ি  মিরসরাইয়ের মসজিদিয়ায় এক  মেজবান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেজবানি অনুষ্ঠানটি যুবলীগের মিলন মেলায় পরিনত হয়। মেজবান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি মোশারফ হোসেন,আশেকে এলাহি সোহেল,যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন,আবদুল করীম,সাংগঠনিক সম্পাদক আবুল বশর,শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক জয়নাল আবেদীন, আইন সম্পাদক বিমল চন্দ্র নাথ,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো.ওসমান চৌধুরী,জনশক্তি ওকর্মসংস্থান বিষয়ক সম্পাদক এস.এম মামুন সহ নেতৃবৃন্দ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির