ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

ফের ৯-৪টা অফিস শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২২,  11:45 AM

news image

আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শীতকাল শুরু হওয়ায় গত ৩১ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে নতুন এই সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য এর আগে গত ২২ আগস্ট মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করা হয়।

জানা গেছে, গত ২৪ আগস্ট থেকে অফিস শুরু হয় সকাল ৮টা থেকে। এতে অনেকের সুবিধা হলেও অনেকেই পড়ে যান বিপাকে। যাদের সকালে ঘুম থেকে জেগে ওঠার অভ্যাস রয়েছে তাদের জন্য ভালো হলেও অফিসগামী নারীরা পড়েন বেশি সমস্যায়। কারণ, নারীরা অফিসের কাজ ছাড়াও বাসার রান্নাবান্নার কাজ করেন। যাঁদের স্কুল-কলেজগামী ছেলেমেয়ে রয়েছে, তাঁদের জন্যও সমস্যা হচ্ছিল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির