ঢাকা ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ওয়াশিংটন পোস্টে ব্যাপক ছাঁটাই, চাকরি হারিয়েছেন ৩০০ সাংবাদিক ভারত ম্যাচ বয়কট : পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ শ্রীলঙ্কার সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও ৯ম পে-স্কেলের গেজেট দাবিতে যমুনা ঘেরাও সরকারি কর্মচারীদের পে স্কেল গেজেট দিতে বাধা নেই—তবু কেন ভয়- মনিরুজ্জামান মনির চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা ক্ষমা ও মুক্তির মহিমান্বিত রাত শবে বরাত শবে বরাতে পুরান ঢাকায় বাহারি হালুয়া-রুটির পসরা, নেই আগের মতো আমেজ র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি

ফেসবুক-ইউটিউবসহ মিডিয়া মনিটরিং করবে নির্বাচন কমিশন

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০২২,  12:36 PM

news image

প্রিন্ট মিডিয়া, টেলিভিশন চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক ও ইউটিউব মনিটরিংয়ের লক্ষ্যে ৪ সদস্যের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৬ মে) এ কমিটি গঠন করা হয়। ইসির যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামানকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য তিন সদস্য হলেন- সিনিয়র সহকারী সচিব মো. আছলাম, গ্রন্থাগারিক বেগম নাছিমা আক্তার ও সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুক হক স্বাক্ষরিত কমিটি গঠনের অফিস আদেশে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ইত্যাদিসহ গণমাধ্যম পর্যবেক্ষণ করবে এ 'মিডিয়া মনিটরিং কমিটি'। এ কমিটি প্রতিদিন ইসিকে নিয়ে যে কোনো খবর, প্রচার-প্রচারণা পর্যবেক্ষণ করে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের কাছে প্রতিবেদন দাখিল করবে।

কমিটির কার্যপরিধি

১। কমিটি বিভিন্ন প্রিন্ট মিডিয়া, টেলিভিশন চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক, ইউটিউব মনিটর করবে;

২। কমিটির সদস্যরা তার দায়িত্বাধীন নির্ধারিত মিডিয়ায় ২৪ ঘণ্টায় কী খবর ছাপানো বা প্রকাশিত হয়েছে, তা সকাল ১১টার মধ্যে কমিটির আহ্বায়কের কাছে রিপোর্ট করবে;

৩। আহ্বায়ক তা প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারবৃন্দের এবং সচিবের কাছে উপস্থাপন করবেন; এবং

৪। কমিটি প্রয়োজনে যে কোনো কর্মকর্তাকে কো-অপ্ট করতে পারবে।

ইসি কর্মকর্তারা জানান, কেবল মিডিয়া মনিটরিং কমিটিই ইসির সংক্রান্ত খবর, প্রচার-প্রচারণা পর্যবেক্ষণ করবে তা নয়। মাঠ পর্যায়ে সকল কর্মকর্তাকেও বিষয়টি সম্পর্কে সচেতন থাকতে হবে। এক্ষেত্রে দেশের যে স্থানে যে কোনো কিছু হলে তা কমিটিকে অবহিত করতে হবে।

মাঠ কর্মকর্তাদের পাঠানো এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, প্রতিনিয়ত নির্বাচন ও নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সংবাদ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক, ইউটিউব ইত্যাদি) প্রচারিত নির্বাচন ও নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কোনো তথ্য/ভিডিও কোনো কর্মকর্তার নজরে এলে তা মিডিয়া মনিটরিং কমিটিকে অবহিত করবেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির