ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু আজীবন বাঙালি জাতির স্বাধীনতা, স্বাবলম্বিতা, স্বাধিকার ও মুক্তির জন্য লড়াই করেছেন - গোলাম মোহাম্মদ কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ, ২০২২,  5:14 PM

news image

১৭ মার্চ জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। মহান এই দিনে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু আজীবন বাঙালি জাতির স্বাধীনতা, স্বাবলম্বিতা, স্বাধিকার ও মুক্তির জন্য লড়াই করেছেন।

১৯২০ সালে তৎকালীণ ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহাকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্ম নেয়া খোকা নামের শিশুই বড় হয়ে শেখ মুজিবুর রহমান নামে হয়ে ওঠেন নির্যাতিত-নিপিড়িত বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ আর দেশ ও মানুষের প্রতি অসীম অনুরাগের কারণে জাতির জনক হিসেবে বাঙালি জাতির পথ প্রদর্শক তিনি।

রাজনীতির মহাকবি স্কুল জীবন থেকে শুরু করেন রাজনীতি। ১৯৬৬-এর ছয় দফা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যূত্থান, ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচন এবং মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়ে বাঙালি জাতির কিংবদন্তি নেতায় পরিণত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন বিশ্বের  নির্যাতিত, নিপিড়িত ও স্বাধীনতাকামী মানুষের সামনে মুক্তির দিশারী হয়ে থাকবেন। ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গঠনে অনুপ্রেরণা হয়ে থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির