ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু এভিনিউতে জড়ো হচ্ছেন আ.লীগের নেতা-কর্মীরা

#

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২৩,  11:57 AM

news image

বিএনপি গণঅবস্থানের নামে যাতে কোনো সহিংস পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বুধবার সকাল ১০টা থেকেই দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সতর্ক অবস্থানে থাকবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। 

এছাড়া ২৩ বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় নেতারা। এরই মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ইঞ্জি. আব্দুস সবুর, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকীসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত রয়েছেন। 

আলোচনা সভার সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির