ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৩০ হাজার যানবাহন পারাপার

#

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২৩,  11:46 AM

news image

ঈদের ছুটি পেয়ে বাড়ি ফিরছেন কর্মজীবী নানা শ্রেণি পেশার মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে দ্বিগুণ। এনিয়ে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ২৫১ টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৪৪ লাখ ২১ হাজার ৫৫০ টাকা। বুধবার (১৯ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ (বিবিএ) জানায়, গত মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৬ টা থেকে বুধবার (১৯ এপ্রিল) সকাল ৬ টা পর্যন্ত বঙ্গবন্ধু  সেতু পূর্ব টাঙ্গাইল অংশে ১৭ হাজার ২৫৬ টি যানবাহন পারাপার করেছে ও টোল আদায় হয়েছে ১ কোটি ২৬ লাখ ৪ হাজার ৯৫০ টাকা এবং সেতু পশ্চিম সিরাজগঞ্জ অংশে ১২ হাজার ৯৯৫ টি যানবাহন পারাপার করেছে ও ১ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৬০০ টাকা টোল আদায় করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল জানান, ঈদের দিন যত ঘনিয়ে আসছে ততই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বাড়ছে। এরফলে বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ছোট-বড় সব মিলিয়ে ৩০ হাজার ২৫১ টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৪৪ লাখ ২১ হাজার ৫৫০ টাকা। ভোগান্তি রোধে সেতুর টাঙ্গাইল অংশে ১১টি এবং সিরাজগঞ্জ অংশে ৯টি টোল বুথ কাজ করছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির