ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

বনানীতে সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাসে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০২২,  11:44 AM

news image

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি মাইক্রোবাস পুড়ে গেছে। বুধবার (৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে বনানীতে এ ঘটনা ঘটে। এতে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ঘটনার পর এলিভেটেড এক্সপ্রেসওয়ের পানির গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর ১৫ মিনিট পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট যায় ঘটনাস্থলে। মাইক্রোবাসটি যানজটে আটকা ছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী এক ব্যবসায়ী জানান, কুড়িল থেকে সিএনজিতে যাচ্ছিলাম। তখন বনানী-কাকলী রেলস্টেশনের সামনে মাইক্রোবাসে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেছি। এসময় বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, হঠাৎ করে মাইক্রোবাসে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই আগুন লাগে। আগুনের পর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির